শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা জরুরি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কওমি মাদ্রাসাকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।

নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমি শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে, বলেন শিক্ষামন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ