সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি হলেন আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জামিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসায় মুতাওয়াল্লি নিযুক্ত হয়েছেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

আজ রোববার সকাল ১০টায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে তিনি নতুন মুতাওয়াল্লি নির্বাচিত হোন।

এসময় উপস্থিত ছিলেন- আমিরে হেফাজত ও আজিজুল উলূম বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, ইসলামিক রিচার্জ সেন্টার বসুন্ধরার পরিচালক মুফতী আরশাদ রহমানী, মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়জী, নানুপুর মাদরাসার পরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব, বিবিরহাট তালিমুদ্দীন মাদরাসার পরিচালক মুফতি ওসমান, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। আজ এই পদে নতুন ব্যক্তি নিয়োগ দিতে মাদরাসার পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী শুরা কমিটির আহবান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ