রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে দ্বিবার্ষিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে শরাফিয়াহ কিরাত একাডেমীর পক্ষ থেকে দ্বিবার্ষিক পবিত্র কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি স্থানীয় সরকারের সহায়তায় ক্বিরাত এবং হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতার শেষে শীর্ষ স্থানে উত্তীর্ণ নারী ও পুরুষ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মুম্বাইয়ের হাউস অফ ইরানীয়ান কালচার ঘোষণা করেছে, হায়দ্রাবাদ শহরের ইসলামিক দল ও সংগঠনসমূহের বিভিন্ন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আজিজিয়াহ গ্র্যান্ড মসজিদের একজন ইসলামী চিন্তাবিদ এবং প্রচারক মাওলানা ‘মোহিদ্দীন ওয়াসিম’ বক্তৃতা করেছে।

ভারতের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জামায়াত-ই-ইসলামীর প্রধান সাইয়্যেদ সাদাতুল্লাহ হোসেইনি কলকাতায় দলের সদস্যদের সাথে এক বৈঠকে ইসলামের অনুশাসন মেনে চলা এবং ভারতীয় মুসলিম সম্প্রদায়ের সংস্কারের উপর জোর দিয়েছেন।

এই বৈঠকে তিনি বলেন ভারতীয় সমাজের পরিবেশ ইসলামোফোবিয়ার দিকে যাচ্ছে এবং চরমপন্থি ও মৌলবাদীরা বিতর্কিত শব্দ দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমাজের অনুভূতিতে আঘাত করছে।

তিনি মুসলমানদেরকে ইসলাম ধর্মের বিধি-বিধান মেনে চলার জন্য এবং তাদের অনুষ্ঠান, বিশেষ করে বিবাহ সহজ ও বিলাসিতা ছাড়াই সম্পন্ন করার জন্য এবং সাদাসিধে জীবনযাপন করার আহ্বান জানিয়েছেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ