সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মাওলানা আশরাফ আলী নিজামপুরীর শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী ১৫ দিনের বেড রেস্ট ছেড়ে উঠেছেন।

এর আগে গত  ৭ জানুয়ারি (শুক্রবার)  হাটহাজারী মাদরাসার বাষিক মাহফিল শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। দুর্ঘটনার পর ডাক্তার দেখানো হলে ১৫ দিনের বেড রেস্টের পরামর্শ দেয়া হয় দেশের ঐতিহ্যবাহী ইলমি বিদ্যাপীঠের এই মুহাদ্দিসকে। আজ  (২৩জানুয়ারি) রবিবার তার বেড রেস্ট শেষ হয়েছে।

আওয়ার ইসলামকে তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

বর্তমানে তিনি হাটহাজারী মাদ্রাসাতে অবস্থান করছেন। অবস্থা আগের তুলনায় ভালো হলেও এখনো পায়ের ব্যথা দূর হয়নি। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না এখনো। আগামী কাল আবারও ডাক্তার দেখাবেন বলে জানিয়েছেন তিনি।

বেড রেস্টে থাকা অবস্থায় এক্সিডেন্টের সপ্তাহখানেক পরেই ছাত্রদের কাঁধে ভর করে দরসে ফিরেছেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী। আজ বাদ এশাও ক্লাস রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত  (৭ জানুয়ারি)  শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে পাগড়িদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে মাওলানা আশরাফ আলী নিজামপুরীকে আঘাত করে। এতে কোমর এবং পায়ে গুরুতর ব্যথা পান তিনি।

তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দিন সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে শেষে অবস্থা গুরতর নয় বলে জানানো হয়। তবে ১৫ দিনের জন্য বিশ্রামে থাকতে বলা হয়।

মাওলানা আশরাফ আলী নিজামপুরী পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাওলানা আশরাফ আলী নিজামপুরী

এনটি