রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব থেকে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য এবং সাবেক মন্ত্রী নুসরাত ঘানি দাবি করেছেন, মুসলিম হওয়ার কারণে ২০২০ সালে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। খবর ইয়ানি শাফাক ও বিবিসির।

বরখাস্ত করার বিষয়ে ব্যাখ্যা দাবি করলে কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক পরিবহণবিষয়ক মন্ত্রী নুসরাত ঘানি জানান, তার মুসলিম হওয়াটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল তখন।

তিনি দাবি করেছেন, ডাউনিং স্ট্রিটে একটি সভায় তাকে পার্টি হুইপ বলেছিলেন যে, তার মুসলিম হওয়ার বিষয়টি একটি সমস্যা হিসেবে উত্থাপিত হয়েছিল এবং তার মুসলিম নারী মন্ত্রীর মর্যাদা সহকর্মীদের অস্বস্তিতে ফেলছে।

কনজারভেটিভ দলের ৪৯ বছর বয়সি পার্লামেন্ট সদস্য নুসরাত ঘানি ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম নারী মন্ত্রী ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পর তাকে বরাখাস্ত করা হয়।

কনজারভেটিভ চিফ হুইপ মার্ক স্পেন্সার অবশ্য বলেন, নুসরাত ঘানি আমার প্রতি ইঙ্গিত করেছেন। তার দাবি পুরোপুরি মিথ্যা এবং এটি মানহানিকর।

তবে যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাওয়ি এক টুইটবার্তায় বলেছেন, কনজারভেটিভ পার্টিতে ইসলামবিদ্বেষ বা কোনো রকম বর্ণবাদের জায়গায় নেই। অভিযোগের অবশ্যই সঠিক তদন্ত হওয়া উচিত এবং বর্ণবাদের মূলোৎপাটন জরুরি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ