শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ময়মনসিংহের ফুলপুরে বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে আব্দুল জলিল আকন্দ (৬৫) নামে এক পিতার মৃত্যুশোকে জুলমত হোসেন আকন্দ (২৮) নামে এক পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের গায়রা মিসকিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক আব্দুল জলিল আকন্দ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই অসুস্থতা নিয়ে শনিবার তিনি তার বিদেশ ফেরত ছেলে জুলমত হোসেন আকন্দের বিবাহের জন্য এক জায়গায় বউ দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর তার লাশ বাড়িতে পৌঁছলে পিতার মৃত্যুশোকে ছেলে জুলমত হোসেন বেহুঁশ হয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ রবিবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ