শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস থেকে সুরক্ষায় কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।  এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আল-হাইআতুল উলয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আজ সোমবার (২৪ জানুয়ারি)  স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের  সঙ্গে এ বিষয়ে আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি নুরুল আমিন। এছাড়াও বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে অফিস সম্পাদক মাওলানা মুঃ অছিউর রহমানের বরাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৈঠকে কওমি মাদরাসার ১২ থেকে ১৭ বছর বয়সের এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। আগামীকাল মঙ্গলবার ৬ বোর্ডের প্রতিনিধিদলের সঙ্গে এ বিষয়ে  বৈঠকের পর কওমি মাদরাসাগুলোর করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের টিকা কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।

টিকা সেন্টার হিসেবে মনোনীত মাদরাসাগুলোর তালিকা জানাতে এখানে ক্লিক করুন।

মাদ্রাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ