রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪ তলায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পেয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট অগ্নি নির্বাপণের জন্য পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ