রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান জানালো তুর্কি উইঘুর মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছে তুর্কি উইঘুর মুসলিমরা।

গতকাল রোববার (২৩ জানুয়ারি) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক ডজন মানুষ। এসময় তারা এ আহ্বান জানান। খবর রয়র্টাসসের।

বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা আন্দোলনের নীল-সাদা পতাকা নিয়ে জড়ো হয়েছিলো।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, চীন গণহত্যা বন্ধ করো, চীন শিবির বন্ধ করো। অনেকে গণহত্যার অলিম্পিক বন্ধ করুন লেখা ব্যানারও বহন করছিলো।

চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে প্রায় এক মিলিয়ন উইঘুর এবং অন্যান্য প্রাথমিকভাবে মুসলিম সংখ্যালঘুদের ক্যাম্পে আটক করে জোরপূর্বক শ্রমের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ