শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বেফাক ও হাইয়ার কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা নেয়ার তারিখ বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের  আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার অন্তর্ভুক্তি ফি (বিলম্ব ফি ব্যতীত) জমা নেয়ার তারিখ বাড়ানো হয়েছে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ফি জমা নেয়ার শেষ তারিখ ছিল আজ রবিবার ( ২৪ জানুয়ারি- ২০ জুমাদাল উখরা)।

পরিস্থিতি বিবেচনায় ফি জমা নেওয়ার তারিখ বাড়ানো হয়েছে ২৩ জুমাদাল উখরা (২৭ জানুয়ারি) পর্যন্ত।

বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি  এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জুমাদাল উখরা থেকে ৩০ জুমাদাল উখরা (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বিলম্ব ফিসহ জমা দেয়া যাবে। কোন ক্রমেই ৩০ জুমাদাল উখরা-এর পর পরীক্ষার ফি জমা দেয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,  বিশেষ বিবেচনায় বেফাকের নিবন্ধন ফি শুধু ২৫ ও ২৬ জুমাদাল উখরা (শনি ও রবিবার) ২দিন জমা দেয়া যাবে। নিবন্ধন সংক্রান্ত কোন ঝামেলা থাকলে তা এই ২দিনের মধ্যেই নিরসন করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ