রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

৩০ জানুয়ারি থেকে ফাজিল পরীক্ষা হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২০ সালের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির অধীনে ফাজিল ১ম, ২য়, ও ৩য় বর্ষের নিয়মিত-অনিয়মিত-প্রাইভেট-রিটেইক-মনোন্নয়ন পরীক্ষার জন্য সংশোধিত রুটিন প্রকাশ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও পরীক্ষা চালু রাখতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি নির্দেশনার কথা জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ