বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে একের পর এক মারা যাচ্ছে জেব্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ৯টি জেব্রার মৃত্যু খবরে সাফারি পার্কে আতঙ্ক বিরাজ করছে।

পার্কের একটি সূত্রে জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি জেব্রা মারা যায়। পরে পর্যায়ক্রমে একের পর এক জেব্রা মারা যাচ্ছে। এ নিয়ে পার্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার পর্যন্ত পার্কে থাকা মোট ৯টি জেব্রা মারা গেছে। আরও কয়েকটি জেব্রা অসুস্থ রয়েছে বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, পার্কটিতে বিভিন্ন সময় বেশ কিছু শাবকের জন্ম হয়েছে। করোনাকালেও গত বছর বেশ কটি শাবকের জন্ম হলো। এর ফলে পার্কে মোট জেব্রার সংখ্যা হয়েছিল ৩১টি। ৯টি জেব্রার মৃত্যুর পর এখন রয়েছে ২২টি।

তবে কি জন্যে এতগুলো জেব্রা মারা গেল এসব বিষয়ে করা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) তবিবুর রহমান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ