রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরাসী ক্রীড়া ইভেন্টে হিজাব নিষিদ্ধ করায় মুসলিম নারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাস হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো।

মিডল ইস্ট আই এ খবর জানিয়ে বলেছে, ফ্রান্সের পার্লামেন্ট গত মঙ্গলবার একটি আইন সংশোধন করেছে যেখানে যেকোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ‘ধর্মীয় নিদর্শন পরিধান’ নিষিদ্ধ করা হয়েছে।

উগ্র ডানপন্থি সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনীটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত সংশোধনীতে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে।

এছাড়া, খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়। সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ‘ধর্মীয় নিদর্শনের’ আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১৬০ সদস্য এই সংশোধনীর পক্ষে এবং ১৪৩ সদস্য এটির বিপক্ষে ভোট দিয়েছেন। তবে বহু মুসলিম বিদ্বেষী আইন প্রণয়নকারী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নেতৃত্বাধীন ফ্রান্স সরকার নজিরবিহীনভাবে এই আইনটি প্রত্যাখ্যান করেছে।

ফ্রান্সের মানবাধিকার কর্মী মারিয়া ডি কার্টেনা বলেছেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, ফ্রান্সে ইসলাম-আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ। সূত্র: মিডল ইস্ট আই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ