শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মাদরাসায় ফেরার পথে নুরানীর প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম মফস্বল ডেস্ক: কক্সবাজারের রামুতে বাসচাপায় মাওলানা মো. হেলাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ