শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শপথ নিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক। স্থানীয় সময় সোমবার এই শপথগ্রহণ করেন তিনি। খবর ডনের।

খবরে বলা হয়, আয়েশা মালিকের শপথগ্রহণ পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। শপথ অনুষ্ঠানের পরে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব শুধুই তার।

আয়েশা মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ