বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফটিকছড়িতে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে এক নারী মারা গিয়েছে। ২৫ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভাধীন বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মহিলা বারৈয়ারহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক (চট্টমেট্রো ড ১১-০৭৩৮) সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেঁতলে যায়। অপরদিকে, ঘাতক ট্রাক ড্রাইভার ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

জানা যায়, নিহত ফাতেমা বেগম খাগড়াছড়ি জেলার মানিকছড়ি মহামনীর সাবেক মেম্বার আবুল কাশেম এর সহধর্মিণী। তার বাবার বাড়ী ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফুলজানা বাড়ী। তার ৭ কন্যা ও ৪ পুত্র সন্তান রয়েছে।

উল্লেখ্য, গত দু’মাসে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাছাকাছি জায়গায় ১০টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ৩জন মানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ