শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ জানুয়ারি রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২১ সালের ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এ সময় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

পরে এ ঘটনায় ২৪ অক্টোবর ২৫ জনকে আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার কামরান হোসেন জানান, গ্রেফতার মালেক এ মামলার অন্যতম আসামি। তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ