শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সাড়ে তিন হাজার সরকারি কলেজ জামে মসজিদের ৫৫০ জন ইমাম-মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ।

আজ বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের অন্য দাবিগুলো হলো, মসজিদের ইমামদের প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের তৃতীয় শ্রেণি ও খাদিমদের চতুর্থ শ্রেণির পদমর্যাদা দান করতে হবে।

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন ও পরিমার্জন করে ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণার্থে একটি সুন্দর যুগোপযোগী নীতিমালা তথা সার্ভিস রুলস প্রণয়ন করা; সরকারি কলেজসমূহে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা; যেকোনও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করাসহ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য তহবিল দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে পাঁচশ’ কোটি টাকায় উন্নীত করা।

তাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে সভার প্রধান আলোচক শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘ইমামদের যে মর্যাদা সেটা শুধু মানুষের মাঝে নয়, আল্লাহও তাদের মর্যাদা দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি জনগণের উন্নয়নে তাদের দাবি বাস্তবায়নে পিছপা হবেন না। তিনি কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। বঙ্গবন্ধু যেভাবে রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী সেভাবে দেশ গড়ছেন।’

সভায় আরও ছিলেন প্রধান অতিথি সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাছিম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ