শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, গতকাল বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে সে দেশের সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য। তবে আজ ছুটি শেষে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাফ মল্লিক জানান, গতকাল বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরে স্বাভাবিক ছিল পণ্য লোড-আনলোডের কার্যক্রম। তবে অন্যান্য দিনের মতো বন্দরের কার্যক্রম আজও স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ