শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদরাসা শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিনিধি>

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগ-এলাসিন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমান (৩৬) মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়  গুরুতর আহত হন। তবে বর্তমানে তিনি আশঙখা মুক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক সারে নয়টায় উপজেলার দেলদুয়ারের চরপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সহ শিক্ষক ও বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম।

মাওলানা সিরাজুল বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আমাদের মাদরাসার ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা ছিল।

আমি মটরসাইকেল যোগে মাদরাসায় চলে আসি।  মাওলানা মো. হাবিবুর সিএনজিতে মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। চরপাড়া নামক স্থানে অপরপ্রান্ত থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক
আহত হন তিনি। এতে মাওলানা মো. হাবিবুর রহমান তার মাথায় প্রচন্ড আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।

এদিকে শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমানের রোড এক্সিডেন্টের কথা শুনে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি জয়নুল আবেদীন সংশ্লিষ্ট জেলা কমিটিকে আহত শিক্ষকের সার্বিকভাবে সাহায্য-সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। এবং যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ