শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

প্রায় ৩০ লক্ষ টাকার চোরাই মোবাইল উদ্ধার করেছে গোয়াইনঘাট পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের সীমান্ত এলাকা বিছানাকান্দি দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় চোরাচালান চক্রের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২০২টি মোবাইল ফোন আটক করেছে। তবে চোরাচালান চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায় ও এসআই মতিউর রহমান সঙ্গিও ফোর্সদের নিয়ে উপজেলা সদরের বাইপাস নামক স্থান থেকে মোটরসাইকেল যোগে সিলেট শহরে প্রবেশের লক্ষ্য ২০২টি মোবাইল আটক করেছে। আটক করা মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০লক্ষ টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মোটরসাইকেলে অভিযান চালিয়ে অন্তত ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে মোবাইল এনে দেশের বিভিন্ন এলাকার মার্কেটে পাইকারি বিক্রি করতেন চোরাকারবারিরা। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, একটি সংঘবদ্ধ চোরাচালানি দলের সদস্যরা দীর্ঘ দিন থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন মার্কেটে পাইকারি ধরে মোবাইল বিক্রি করত। মূলত ভারতের বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোবাইল ফোন গুলো চোরাকারবারিরা বেশি দামে সিলেটের মোবাইলের দোকানগুলোতে বিক্রি করে। ভারতের চোরাইকৃত মোবাইল ফোনের আইএমইআই (মোবাইল ইক্যুইপমেন্ট আইন্ডেটি) বাংলাদেশে আসার পর শনাক্ত না হওয়ার সুযোগকে কাজে লাগাচ্ছে চোরাকারবারিরা।

‘ভোর রাতে গোয়াইনঘাট থানা পুলিশের আওতাধীন বাইপাস সড়ক দিয়ে ভারতীয় চোরাই মোবাইলগুলো সিলেটে প্রবেশ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসালে চোরাকারবারিরা চেকপোস্টে না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুরে পুলিশ তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মোবাইল রেখে পালিয়ে যায়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ