রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের ২য় অ্যানুয়েল কনফারেন্স-২১ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

চট্টগ্রাম থেকে >

"আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ" এই স্লোগানকে ধারণ করে বেসরফ গ্রুপ অব বাংলাদেশের ২য় অ্যানুয়েল কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) চট্টগ্রামের এক অভিজাত সম্মেলন কেন্দ্রে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এন.কে.এম ইরফান চৌধুরী সভাপতিত্বে ও চিফ মার্কেটিং ডিরেক্টর মো. ইরফান উদ্দিনের পরিচালনায় এবং বেসরফ গ্রুপের মেম্বার জনাব আহনাফ আব্দুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এই সময় সভাপতির বক্তব্যে এন.কে.এম ইরফান চৌধুরী বলেন, আমরা শক্তিশালী আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে বেসরফ গ্ৰুপের অবস্থানকে সুদৃঢ় করা। একটি সুন্দর, সবুজ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যবসায় সীমিত মুনাফা অর্জনের প্রেক্ষিতে, দেশ ও জনগণকে সাথে নিয়ে দেশের আর্থ-সামাজিক পরিবেশ উন্নত করে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থানকে উজ্জ্বল করা। বেসরফ গ্ৰুপ ইতোমধ্যে একটি প্রতিশ্রুতিশীল ও সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। গ্রুপটি বাংলাদেশের বৃহত্তম আর্থ-সামাজিক ব্যবসায়ীক কর্পোরেশন হিসেবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। কিন্তু বেকারত্বের কারণে আমরা ঊর্ধ্বমুখী হতে পারছি না । তাই বেসরফ গ্ৰুপ এ ধরনের সমস্যা অবসায়ন করে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক শিল্পপ্রতিষ্ঠান গঠনে অসামান্য অবদান রাখতে চায়। আমরা প্রতিনিয়ত আমাদের লক্ষ্য ত্বরান্বিত করার চেষ্টা করছি। সুতরাং এই লক্ষ্যকে অটুট রেখে প্রত্যেক শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ সক্রিয় থেকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠনের ভূমিকায় অংশ নিতে বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, বেসরফ গ্ৰুপের ডেপুটি ভাইস চেয়ারম্যান শওকত ওসমান চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ এমদাদ উল্লাহ, চিফ অফিস ডিরেক্টর মো. রেজাউল করিম, চিফ ফিন্যান্স ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, চিফ মার্কেটিং ডিরেক্টর ইরফানুদ্দীন, চিফ আইটি ডিরেক্টর শাহরিয়ার আহমেদ, চিফ সোস্যাল ডেপলপমেন্ট সাইফুল ইসলাম আজাদ, চিফ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মাসুদুল হাসান।

বর্তমান অর্থনীতিতে সুদ ও হারাম উপার্জনের বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বেসরফ শরিয়াহ বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান নোমানুর রশিদ।

বিগত বছরের মতো এ বছরেরও সেরা ডিরেক্টর অ্যাওয়ার্ড ও পদন্নোতি পান চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ এমদাদ উল্লাহ।

উক্ত অ্যানুয়েল কনফারেন্সে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের সকল শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সুন্দর ও সুষ্ঠভাবে কনফারেন্সের শেষ সেশনে পরিচালক দেশের অর্থনীতির সার্বিক উন্নতি ও বেসরফ গ্ৰুপের কল্যাণ কামনা করে কনফারেন্স সমাপ্ত ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ