রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘ইউক্রেনে রাশিয়ার হামলা হতে পারে ভয়াবহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়া যদি হামলা চালায় তবে তা ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে।

শুক্রবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

মার্ক মিলে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ‘ভয়াবহ’ হতে পারে এবং এতে অগুনতি মানুষ প্রাণ হারাতে পারেন।

পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখের মতো সেনা সমাবেশ স্নায়ুযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এখনও সংঘাত এড়ানোর সুযোগ রয়েছে।

যদিও ইউক্রেনে আক্রমণের সম্ভাবনার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অনুমান তা সঠিক নয় বলে দাবি রাশিয়ার। দেশটির ভাষ্য, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হুমকিস্বরূপ।

ওই সংবাদ সম্মলনে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিলে বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের অর্থ হলো— এ হামলার ভয়াবহ পরিণতি হবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলে আরও বলেন, যদি ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে গুরুতর, অত্যন্ত গুরুতর এবং এতে অগুনতি মানুষ মারা যাবেন।

‘ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় যুদ্ধ হতে পারে ভয়ানক’, যোগ করেন যুক্তরাষ্ট্রের এ জেনারেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ