রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

‘গ্যাস নয় বাতাস দিয়ে টাকা নিয়ে যাচ্ছে তিতাস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাস নয় ‘বাতাস’ দিয়ে টাকা নিয়ে যাচ্ছে তিতাস। সঠিকভাবে গ্যাসের চাপ নির্ণয়ে লাগানো হচ্ছে না ইভিসি মিটার।

আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।

তিনি আরও বলেন, কয়েক মাস ধরে গ্যাসের চাপ কম। তার ওপর দাম বাড়ালে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। গত তিন মাসেই টেক্সটাইল খাতে রফতানিতে ১৭০ কোটি ডলার লোকসান হয়েছে বলে দাবি করেন বিটিএমএ সভাপতি।

টেক্সটাইল খাতে সারা দেশে ১৭০০ কারখানা আছে। রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের সহায়ক শিল্প হিসেবে যোগান দিয়ে যাচ্ছে এসব কারখানা। কিন্তু প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় এগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। বলেন তিনি।

২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাড়েনি সেবার মান। সংকট কাটানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উপরন্তু চরম অসহযোগিতার অভিযোগ উঠে আসে সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের বিরুদ্ধে।

উৎপাদন খরচের ২৫ শতাংশ ব্যয় হয় গ্যাসের বিল দিতে। এ অবস্থায় আবারও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে টিকে থাকতে পারবে না অনেক কারখানা। দাম নির্ধারণের ক্ষেত্রে একটি জ্বালানি নীতি করার দাবি জানান তিনি।

শুধু আমদানি নির্ভরতা না বাড়িয়ে অভ্যন্তরীণ উৎস কাজে লাগানো ও যানবাহনে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্পকারখানায় সরবরাহ বাড়ানোর দাবি জানান বিটিএমএ সভাপতি।
এছাড়াও সার কারখানায় গ্যাস বন্ধ করা এবং বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র একটি জ্বালানি নীতিসহ আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বিটিএমএ।

গ্যাস সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সংস্থা তিতাসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বিটিএমএ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি ফজলুল হক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ