রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস

বৃহত্তর জোট করে একদফা আন্দোলনে যেতে চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারবিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি বড় জোট গঠন করে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য এক দফা দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শুক্রবার রাত নয়টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন পাস হওয়ার পর দিনই ওই সভা করে বিএনপি।

দলটির নেতারা বলছেন, সরকার নিজেদের পছন্দমতো নির্বাচন কমিশন গঠনে আইন করে ফের একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তাই নির্বাচন কমিশন গঠনে আইন পাসের পর আওয়ামী লীগ সরকারকে আর বেশি দিন সময় দেয়া যায় না বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। এ পরিস্থতিতিতে বৃহত্তর জোট গঠন করে এক দফা দাবিতে আন্দোলনে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।

বিশ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট নামের দুটি জোটে আছে বিএনপি। তবে এই দুই জোটকে সঙ্গে রেখে বৃহত্তর জোট হবে কি-না, তা এখনো চূড়ান্ত হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ