বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মৃত সন্তান নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় হাসপাতাল থেকে মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রোজিনা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বেওলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে মৃত ছেলে সন্তান জন্ম দেন তিনি। সেই সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশা করে নন্দীগ্রামে পৌঁছান।

সেখান থেকে রাত ১টার দিকে তারা ব্যাটারিচালিত রিকশা করে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে রোজিনা অটোরিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ