বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে দুই শিশুসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকোয় এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশুও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার দেশটির মধ্যাঞ্চলের লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগের এক টুইটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই সময় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে আটকা পড়েন সাতজন।

দুর্ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে এমন একটি হাইওয়েতে। এমন সময় এই দুর্ঘটনা ঘটলো যেই সময়টাতে ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে গিয়ে থাকেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ