শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

চট্টগ্রামে তেল কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে একটি তেল কারখানায় আগুন লেগেছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।

তিনি বলেন, আমরা খবর পেয়ে একটু আগে ঘটনাস্থলে এসেছি। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যে ডিপোতে আগুন লেগেছে, সেটি ছোট হলেও এর আশেপাশে আরো ৮ থেকে ১০টি ডিপো আছে। আগুন নিয়ন্ত্রণে না আসলে এসব ডিপোতেও আগুন ছড়ানোর সম্ভাবনা আছে।

কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, সকালে কারখানার কার্যক্রম বন্ধ ছিল। বাহিরে থাকা শ্রমিকরা হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে সবাইকে জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ