বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

দীনদার প্রশাসক ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে দেশের সব সেক্টরে দুর্নীতিবাজরা আসন গেড়ে বসে আছেন। দীনদার, আল্লাহওয়ালা প্রশাসক ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

আজ সোমবার (৩১ জানুযারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট চত্বরে জেলা ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল হান্নান সভাপতি ও মাকসুদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এসময় মুফতি রেজাউল করীম বলেন, সোনালি প্রজন্ম তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবিরাম মেহনত চালিয়ে যাচ্ছে। সংগঠনটির বয়স প্রায় ৩০ বছর হয়ে গেছে।

সংগঠনের সংস্পর্শে এসে বহু পথভোলা শিক্ষার্থী দ্বীনের পথিক হয়েছে। একসময় যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি করতেন তাদের অনেকেই দ্বীনের সুশীতল ছায়াতলে এসে স্থান নিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ