রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

বাণিজ্যমেলা শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসরের শেষ দিন আজ। মেলার স্থায়ী ভেন্যু পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো বসেছে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা।

রোববার শেষের আগের মেলায় ছিল ছুটির দিনের মতো ভিড়। তবে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না সেখানে। মেলায় প্রবেশে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও দর্শনার্থী বিক্রেতাদের মতো কর্তৃপক্ষও ছিল উদাসীন।

শেষের দিকে কম দামে পণ্য কেনার আশায় মেলায় এসেছেন অনেকে। তাদের বেশিরভাগই গৃহস্থালি, কাপড় ও ইলেকট্রনিক পণ্যের স্টলে ভিড় করেছেন। দামে ছাড় আর হোম ডেলিভারির অফারে অনেকেই কিনছেন পণ্য।

বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন ইপিবির সচিব ও বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনা সংক্রমণ রোধে মেলায় প্রবেশের সময় দর্শনার্থীরা যাতে মাস্ক পরে প্রবেশ করে সে ব্যাপারে আমরা খুব কঠোর ছিলাম। তবে সাধারণ মানুষ সচেতন না থাকলে তো আর কিছু করার থাকে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ