রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আশঙ্কাজনক অন্তত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে জোড়া মর্মান্তিক দুর্ঘটনা। দুই রাজ্যে মৃত্যু হলো ১০ জনের। আশঙ্কাজনক অন্তত ৬।

সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় বহু পথচারীকে। ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বাইক ও ট্রাফিক বুথে। এই ঘটনায় ইতোমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় এক নাবালক চালক পিষে দেয় চার নারীকে।

কানপুরের তাত মিল ক্রসিংয়ের কাছে একটি বিদ্যুতচালিত বাস নিয়ন্ত্রণ হারায়। এর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারী, বাইক ও একাধিক ছোট গাড়িতে ধাক্কা মারে। এমনকী, একটি ট্রাফিক বুথেও ধাক্কা মারে বাসটি। তার পর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারার আগের মুহূর্তে ব্রেক কষতে সক্ষম হন চালক।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কানপুর পুলিশ। আশঙ্কাজনক আরো ছয়জন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক বাসচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগরে। বেপরোয়া গতির কারণে প্রাণ গেল চার নারীর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ