সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ পাচ্ছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে আজ। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচিতদের আজ সোমবার নিয়োগপত্র দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ উপলক্ষে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনও ডেকেছেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী আজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বিভিন্ন বিষয়ে নিয়োগের সুপারিশ পাওয়া দুই হাজার ৬৫ জন এবং এনটিআরসির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকতার জন্য সুপারিশপ্রাপ্ত ৩৪ হাজার ৭৩ জন শিক্ষককে নিয়োগ দেবেন। দুপুর ২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় সারাদেশের মোট ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগের সুপারিশপত্র ডাউনলোড করবেন। সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য নির্বাচিতদের অনুরোধ জানানো হয়েছে।

বাকি প্রার্থীদের মধ্যে চার হাজার ১৯৮ জনের পুলিশ ভেরিফিকেশনের ভি রোল ফরম না পাঠানো, ৯ জনের প্রতিষ্ঠান সরকারীকরণ হওয়া, তিনজনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করার কারণে নির্বাচিত হননি।

ফলে বিভিন্ন কারণে মোট চার হাজার ২১০ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়নি। যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি, তাদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। যেসব নিয়োগ প্রার্থী ভি রোল ফরম পাঠাননি, তাদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগে দুই বছর আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ করা হয়। পরে তাদের পুলিশ ভেরিফিকেশনে দুই বছর সময়ক্ষেপণ হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ