শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ফেনীর জামেয়া ফারুকীয়া মাদরাসার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম থানাধীন পশ্চিম অলকা জামেয়া ফারুকীয়া মাদরাসার উদ্যোগে ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন, ইসলামই একমাত্র শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আগমন করেছিলেন। ইসলাম সকলকে শান্তির বার্তা দেয়। ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত কারীদের জন্য পৃথিবীতে যেমন ইজ্জত ও শান্তির ব্যবস্থা রয়েছে ঠিক তেমনিভাবে পরকালীন মুক্তির প্রতিশ্রুতিও রয়েছে। সুতরাং আমাদেরকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামের ছায়াতলে একত্রিত হতে হবে এবং নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের সঠিক বাস্তবায়ন করতে হবে।

বিশেষ করে বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে শান্তির ধর্ম ইসলামের পুরাপুরি অনুশাসন পালন ছাড়া বিকল্প কোন রাস্তা নেই।

সোমবার (৩১ জানুয়ারী) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারেরপরিচালক, পরশুরাম জামেয়া ফারুকীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে উক্ত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা জামেয়া তালীমিয়া মাদরাসার পরিচালক, আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ওলামা বাজার মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব, নারায়ণগঞ্জ মারকাযে তালিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা ফরীদউদ্দীন আল মোবারক, মাওলানা মুফতি শহিদুল্লাহপ্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ