মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

অমুসলিম মেহমানের সম্মানে একজন মুসলমানের ভূমিকা: শাইখুল হিন্দ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাওলানা মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, একবার আমি এবং একজন হিন্দ তহসিলদার কোন প্রয়োজনে দেওবন্দ যাই। আমি শাইখুল হিন্দ হজরত মাওলানা মাহমূদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহু তায়ালার এখানে মেহমান হই। আর হিন্দ লোকটি তার ভাইয়ের বাড়ি থেকে খেয়ে একসাথে ঘুমানোর জন্য আমার কাছে দেওবন্দ চলে আসে। আমার সাথে ঘুমানোর জন্য তাকেও একটি চৌকি দেওয়া হলো।

যখন সকলেই ঘুমে পড়লো, তখন আমি দেখতে পাই, হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা ঘর থেকে আমাদের কাছে চলে আসেন। আমি শুয়ে শুয়ে তিনি কী করেন দেখতেছিলাম।

আর মনে মনে ভাবছিলা, যদি তিনি কোন ভারি কাজ করেন, তাহলে আমি ওঠে হজরতকে সহযোগিতা করবো। নাহয়, খামাকা আমি সজাগ আছি বিষয়টি হজরতকে জানিয়ে কেনো পেরেশান করবো।

আমি এই ভেবেই চুপচাপ শুয়ে আছি। তখন আমি দেখতে পাই, তিনি আস্তে আস্তে হিন্দু লোকটির চৌকির দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি চৌকিতে বসে হিন্দু লোকটির পা দাবানো শুরু করে দেন। আর হিন্দু লোকটি আরাম পেয়ে নাক ডেকে ঘুমাতে লাগলো।

তখন আমি ওঠে পড়ে হজরতের কাছে গিয়ে বলি, হজরত! আপনি কষ্ট করবেন না। আমি তার পা দাবিয়ে দিচ্ছি। হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা তখন আমাকে বলেন, ‘আরে তুমি যাও। তুমি গিয়ে শুয়ে থাকো। সে আমার মেহমান। আমি নিজেই এই খেদমত আঞ্জাম দিবো’।

হরজত মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, তো আর কী করা। আমি বাধ্য হয়েই তখন চুপ হয়ে যাই। আর এই দিকে তিনি ওই হিন্দু লোকের পা দাবিয়েই যাচ্ছিলেন। হজরতের মধ্যে বিনয়ের গুণ অনেক বেশি ছিলো। সূত্র: আরওয়াহে সালাসা: পৃ.২৭০

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ