রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এর ধারাবাহিকতায় গত এক দিনেও বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় মারা গেছেন ১১ হাজার ১৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৪ হাজার বেড়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ জন, যা আগের দিনের তুলনায় প্রায় নয় লাখ বেশি।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ কোটি ১৭ লাখ। মৃতের সংখ্যা ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে। আর মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৩৮১ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩১ হাজার ৩১২ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ