শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

সিলেটের প্রবীণ আলেম আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নিজস্ব প্রতিবেদক।।

সিলেটের প্রবীণ আলেমেদ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) আর নেই।ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার পরিবার।

শায়খ মাসউদ আহমদ বাঘার হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র-শাগরেদ ও ভক্তবৃন্দ।

এদিকে, শতবর্ষী এই আলেম ঐতিহ্যবাহী জামেয়া গহরপুরের সর্বপ্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭বছর যাবৎ কোরআন হাদিসের দারস দিয়ে আসছেন। মৃত্যু পর্যন্ত তিনি দু’টি মাদরাসায় বুখারী শরীফের দারস প্রদান করেছেন।

জানা যায়, আল্লামা মাসউদ আহমদ বাঘার হুজুরের অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন দেশজুড়ে । তন্মধ্যে ময়মনসিংহের প্রখ্যাত উলামা আল্লামা গিয়াস উদ্দিন বালিয়া, শায়খুল হাদিস হুসাইন আহমদ উমরপুরি , শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরি, হযরত মাওলানা নিজাম উদ্দিন, হযরত মাওলানা আব্দুল আজীজ দায়ামিরী, হযরত মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী, শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি, হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী উল্লেখযোগ্য।

আরো জানা যায়, মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বিকেল ৩ টায় তার নিজ কর্মস্থল জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠে অনুষ্ঠিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ