শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

মোটরসাইকেলকে লরির চাপা, ঝরল ২ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে একটি লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নাজিরাবাজার এলাকায় আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২৪) ও একই গ্রামের আনন্দ (২০)। তবে আনন্দের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

তাদেরকে চাপা দিয়ে লরিটি চট্টগ্রামের দিকে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মোরশেদ ও আনন্দ দুজন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছিলেন। পেছন থেকে দ্রুতগতিতে একটি লরি এসে মোটরবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি। আমরা তাদেরকে চাপা দেওয়া লরিটি শনাক্তের চেষ্টা করছি। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ