শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

সাইনবোর্ডে বাংলা ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা চসিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাইনবোর্ডে বাংলায় না লেখায় চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার নগরের ওয়াসা ও জিইসি মোড়ে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউড়ি বাজারের চার দোকানদারকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সরকারি নির্দেশনা মতে একটি সাইনবোর্ডের ৬০ শতাংশ বাংলা এবং ৪০ শতাংশ অন্য ভাষা থাকতে পারে। এর ব্যত্যয় হলে জরিমানা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা নগরের ইংরেজি লেখা সাইনবোর্ডগুলোকে কালো কালি দিয়ে মুছে দেয়া এবং জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে সতর্কও করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ