বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৪ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাহাদুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মো. নুর কবির নামে স্থানীয় এক শ্রমিক লীগ নেতা জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে আগুন দেখতে পেয়ে পানি নিয়ে ছোটাছুটি করেন স্থানীয়রা। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিভিন্ন দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে বেগ পোহাতে হবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন অফিসার রায়হানুল আশ্রাফ হোসেন বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। আশেপাশে পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এরমধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ