বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ ও কুরবানীর নজির স্থাপন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দ্বীনের জন্য রাসূল সা.কে দীর্ঘদিন পর্যন্ত সিয়ারে আবু তালেবে অবরুদ্ধ হতে হয়েছে। সকল প্রলোভনকে উপেক্ষা করে দ্বীন প্রতিষ্ঠার মিশনকে এগিয়ে নিয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন রাসূল সা.।

তিনি বলেন, ইসলামের এ পথ অত্যন্ত কঠিন ও কণ্টকার্কিণ্য। কাজেই ইসলামবিরোধী শক্তির মোকাবেলায় নিজেদেরকে যোগ্য, দক্ষ ও আদর্শবান হতে হবে।

আজ সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ ছিদ্দিকুর রহমান, সহকারি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নগর নেতা মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন ডা. মজিবুর রহমান, মুফতী আরিফ বিল্লাহ, ওমর ফারুক যশোরী, মু. শামীম আহমদ প্রমুখ।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, করোনার অজুহাতে সভা সমাবেশ, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে ইসলামের জাগরণ বন্ধ করতে চাইছে সরকার। শ্রমিক শ্রেণিকে অবহেলায় রেখে দেশের উন্নয়ন সম্ভব হবে না। এজন্য দ্রব্যমূল্যের উর্বধগতি রোধ করতে হবে। গ্যাসের দামবৃদ্ধির প্রস্তাব বাতিল করতে হবে। জনদুর্ভোগ লাঘবে সরকারকে কাজ করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ