শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবে ৪০ জেলে নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাঘ মাসের ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগরে অন্তত ১০টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।‌ এতে এখন পর্যন্ত ৪০ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৫ জেলেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর এবং বাগেরহাটসহ বিভিন্ন জেলায়।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতের ঝড়ো হাওয়ার কারণে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। এ সময় ঝড়ের কবলে পড়ে সাগরের বিভিন্ন স্থানে ১০টি ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া এসব ট্রলারের ২৫ জেলেকে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত ৪০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে। দীর্ঘসময় ধরে ওই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড সদস্যরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ