রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিচারপতি নাজমুল আহসানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বরিশালের হিজলা উপজেলায় নিজ গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ৯টার দিকে নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদর রোডে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পরিবারের সদস্য, স্বজন, আইনজীবী, শুভাকাঙ্ক্ষীসহ বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাজায় মরহুম বিচারপতির রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান তার ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ।

এরপর শ্রদ্ধা জানানোর জন্য অশ্বিনী কুমার হল চত্বরে মরদেহ নেওয়া হয়। সেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

বিচারপতি নাজমুল আহাসান সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবস্থা জটিল হওয়ায় চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ