শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দিন বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হয় এই স্থলবন্দর।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি, বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ছয় মাস গাড়ির কাগজ বৈধ করাসহ বেশ কিছু দাবিতে আমদানি-রফতানিকারকদের বিভিন্ন সংগঠন আন্দোলনের ডাক দেওয়ায় ৩১ জানুয়ারি থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়।

পরে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত হয়।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, গত বুধবার শুল্ক দপ্তরের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে বৈঠক চলে। বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এরপরই বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ