শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন ৩ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া ও ৩নং ওয়ার্ডের হাতিয়াপাড়া এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহ্মদ ইব্রাহিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে ১০নং ইসলামপুরের এবিএম ইটভাটাকে একলাখ টাকা, হাতিয়াপাড়ার এসআরটি ইটভাটাকে একলাখ টাকা এবং নতুপাড়ার আরআরআর ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মাটিরাঙ্গার তিনটি ইটভাটা মালিককে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনের তোয়াক্কা না করে ইটভাটা স্থাপনকারীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ