শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে হিলিতে বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। বাজারে সরবরাহ কমের কারণে দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

রোববার (৬ ফ্রেব্রুয়ারি) সকালে হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশীয় পেঁয়াজের সরবরাহ।

এ কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতিকেজি ৬ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সোহান ও সাব্বির নামের দুইজন ক্রেতা বলেন, হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম, আজকে এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনি থেকে বৃষ্টির কারণে বাহিরে কোনো কাজ কর্ম হচ্ছে না। তার ওপর এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, বর্তমানে হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুই দিন থেকে আমাদের আড়তগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ