শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

দেবিদ্বারে নৌকার চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে উপজেলার ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন কুমিল্লা শহরের একটি হাসপাতালে রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নিহত ব্যক্তি ভানী ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. নুরুজ্জামান মুকুল। তিনি ওই ইউনিয়নের আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।

মুকুলের ভাই কামরুল ইসলাম জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন (মোটরবাইক) ও তার লোকজন একত্রিত হয়। এ সময় হাজী জালালের ভাগিনা চান্দিনা উপজেলার ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানালে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি নিচে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, শুধু চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। সদস্য পদে নির্বাচন চলবে।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে চিকিৎসক এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ