রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হবে তুরস্ক: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি বলেছেন, ‘আমরা এক মহান বৈপ্লবিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি। আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে তুরস্ক একটি শীর্ষ স্থানে পৌঁছবে।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক।

শনিবার তুরস্কের কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রদেশ জোঙ্গুলডাকে নতুন প্রকল্প ও অবকাঠামো নির্মাণের পর তা উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এরদোয়ান বলেন, তুরস্ক যাতে দ্রুত শীর্ষ স্থানে পৌঁছতে পারে তার জন্য সকল নিরাপত্তাগত বিষয়গুলোকে আমরা নিশ্চিত করেছি। আমরা মৌলিক অবকাঠামো নির্মাণ করেছি এবং যেখানে যে সেবা দরকার তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এসব কারণে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আমদানির চেয়ে রফতানি বৃদ্ধি করার বিষয়ে জোর দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সত্যে পরিণত করা খুব সহজ কাজ না। ওই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎপাদন ও রফতানির ওপর জোর দিচ্ছি এবং অতি দ্রুত আমরা ওই শীর্ষ স্থানে পৌঁছব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ