রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

‘ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণ কেন অবৈধ নয়’ জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী।

আদালতে সুপ্রিমকোর্টের আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী রিটের পক্ষে শুনানি করেন।

গত ২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেওয়া যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে। পরে বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ