শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা: দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের জকিগঞ্জ উপজেলার রারাই নিবাসী, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি, প্রখ্যাত শায়খুল হাদিস, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় বাড়ি সংলগ্ন উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে।

বরেণ্য এ মনীষীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগী ভোগছিলেন।

তিনি আল্লামা ফুলতলি রহ. এর প্রধান খলিফা ছিলেন। সিলেটে ‘মুহাদ্দিস ছাব’ নামে প্রসিদ্ধ ছিলেন।এছাড়া জকিগঞ্জ ইছামতি মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক এবং গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি সৎপুর কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও দ্বীনের আরো ছড়িয়ে দিতে মাহফিলে মাহফিলে বয়ান করতেন। তার পিতা এলাকার খ্যাতিমান আলিমে দীন মরহুম মাওলানা মুমতায আলী ও মাতা মরহুমা আমিনা খাতুন। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ