শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

শেষ মুহূর্তে পাঁচবিবির আওলাই ইউনিয়নে ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ কথা জানানো হয়।

জানা গেছে, রিট পিটিশন ১২৪১/২০২২-এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিতের চিঠি আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ